সারাদেশ

ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস নদীতে

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

আরিচা কাম নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজিবর রহমান জানান, সকালের দিকে রাজবাড়ীগামী একটি হাইস মাইক্রোবাস ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। হাইসে থাকা ৫ জন যাত্রীর সবাইকে উদ্ধার করা গেছে। গাড়িটি রেকার দিয়ে উদ্ধার করা হচ্ছে।

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ঢাকা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের দুটি ফেরি মেরামত কাজের জন্য ভাসমান কারখানা মধুমতীতে রয়েছে। ঘন কুয়াশায় ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় দুইশো যানবাহন ফেরিতে উঠার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা