সারাদেশ

রংপুরে ৩০৬ যুবক-যুবতীকে ব্যবসায়িক উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরের ৩০৬ জন যুবক যুবতীকে প্রশিক্ষণ পরবর্তী উপকরণ সামগ্রী বিতরণ করলো মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি-এমজেএসকেএস। এই উদ্যোগ প্রান্তিক জনপদের বেকার জনগোষ্ঠিকে স্বাবলম্বী করে সরকারের এসডিজি বাস্তবায়নে সহযোগিতা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আসিব আহসান। রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. দিলগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিসি (সাধারণ) মো. গোলাম রব্বানী, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. ফারুক আলম, পীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, ভলেন্টারি সার্ভিস ওভারসিস-ভিএসও প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুর রহমান, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি-এমজেএসকেএস এর উপ পরিচালক অমল কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি রশিদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, পীরগঞ্জ উপজেলা সিটিজেন কমিটির সভাপতি সাজেদুল ইসলাম মুকুল প্রমুখ।

এমজেএসকে এস এর ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রকল্পের কো-অর্ডিনেটর মো. ইলিয়াস আলীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- প্রশিক্ষণ প্রাপ্ত মোবাইল ফোন সার্ভিসিং ব্যবসায়ী মো. আশরাফুল আলম, ইলিকট্রিক্যাল হাউস ওয়ারিং ব্যবসায়ি কার ড্রাইভার মোছা. সবরী খাতুন, পাট ভিত্তিক পণ্য উৎপাদক মোছা. কহিনুর বেগম, গার্মেন্টস ঝুট পাপস প্রস্তুতকারক মোছা. রুনা লায়লা, ইনকিউবেটর নুর মোহাম্মদ মাসুদ, মো. মোজাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় আয়োজক কর্তৃপক্ষ বলেন, ভিএসও বাংলাদেশের সহায়তায়-এমজেএসকেএস কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবদের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় রংপুরের পীরগঞ্জ, তারাগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার ৩০৬ জন যুব-যুবাকে মোবাইল ফোন সার্ভিসিং, ইলিকট্রিক্যাল হাউস ওয়ারিং, কার ড্রাইভিং, এসি-ফ্রিজ সার্ভিসিং, সোলার টেকনোলোজি, কম্পিউটার-আইসটি, গার্মেন্টস ঝুট দিয়ে পাপস তৈরি, পাট ভিত্তিক পণ্য উৎপাদন, দেশী মুরগি পালন, ছাগল-ভেড়া পালন বিষয়ে আবাসিক-অনাবাসিক বিষয়ে সফলভাবে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে সংশ্লিষ্ট ব্যবসার প্রয়োজনীয় উপকরণ বিতরণকরা হলো।

আয়োজকরা আরও বলেন, প্রত্যেক যুব উদ্যোক্তার মাসিক আয় ৩ হাজার ৫০০ টাকা অতিক্রম না করা পর্যন্ত দক্ষ স্বেচ্ছাসেবক এবং প্রকল্প কর্মকর্তাদের মাধ্যমে সহযোগিতা চলমান রাখা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রান্তিক জনপদের বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান তৈরির মাধ্যমে স্বাবলম্বী করতে এমজেএসকেএস এই উদ্যোগ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা-২০৩০ এবং সরকার ঘোষিত রুপকল্প-২০২১ বাস্তবায়ন এবং এসডিজি লক্ষ্যমাত্রা ১,২,৩,৪,৫ও ৮ অর্জনে সরাসরি কার্যকর ভূমিকা রাখবে।

সান নিউজ/এইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা