সারাদেশ

ছেলেকে ‘হত্যা করে’ পালানোর সময় বাবা আটক

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : পারিবারিক কলহের জেরে নেত্রকোনায় আরাফাত নামে আট বছরের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবা এরশাদ মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া নামক স্থানে এ ঘটনায় এলাকাবাসী এরশাদকে ঘরে আটকে রাখে। পরে নেত্রকোনা মডেল থানায় খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নেয়।

সিংহের বাংলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম জানান, আরাফাত নামের আট বছরের শিশুকে পিটিয়ে হত্যা করেছে বাবা এরশাদ মিয়া। এরশাদের বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি কান্দুলিয়ায় বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে আট বছরের ছেলেসন্তান রেখেই পারিবারিক কলহের জের ধরে ইতিমধ্যেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সুবাদে স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়ি কান্দুলিয়াতেই অবস্থান করে আসছিল।

তিনি বলেন, কিন্তু শনিবার আবার এরশাদ শ্বশুরবাড়ি এসে ছেলেকে হত্যা করে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী টের পেয়ে অবরুদ্ধ করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, গলা টিপে মেরেছে খবর পেয়ে আসামিকে গ্রেফতার করেছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা