সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ওষুধের দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুরে নজরুল মার্কেটে আগুনে একটি ওষুধ দোকান পুড়ে ছাই হয়েছে। এসময় পাশের একটি বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় দোকানে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে রবিউল ইসলামের দোকান এবং ফারুক হোসেন নামে একজনের বাড়িতে ব্যাপক ক্ষতি হয়।

টিম লিডার মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগুনে ফার্মেসির কয়েক লাখ টাকার ঔষধ পুড়ে যায়। কিছু উদ্ধার করা হয়েছে। বাড়িটিরও একাংশ ক্ষতিগ্রস্থ হয়। দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আরও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সান নিউজ/জাহিদ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা