সারাদেশ

অপহরণের ৩ দিন পর জঙ্গলে শিশুর লাশ

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের তিনদিন পর সানজিদা আক্তার (৭) নামে এক শিশুর লাশ মিললো জঙ্গলে। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামচন্দ্রপুর আকন্দবাড়ির জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত সানজিদা উপজেলার রামচন্দ্রপুর এলাকার শাহজাহান আকন্দের মেয়ে।

নিহতের বাবা শাজাহান আকন্দ বলেন, মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বাড়ির উঠান থেকে অপহৃত হয় সানজিদা। একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বুধবার (১৩ জানুয়ারি) অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। টাকা না পাঠানোয় লাশ হলো আমার মেয়ে।

বুধবার থানায় সাধারণ ডায়রি করলেও পুলিশ মেয়েকে উদ্ধার করতে পারেনি। সকালে জঙ্গলে লাশ পাওয়া যায় বলে জানান তিনি।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, নাম্বার ট্র্যাকিং করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। কিন্তু শুক্রবার সানজিদার লাশ পাওয়া গেল।

পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। আশা করছি দ্রুতই অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো বলে জানান তিনি।

সান নিউজ/কামাল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা