সারাদেশ

ফেনীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পর পর দুটি কককেট বিস্ফোণের ঘটনা ঘটেছে। এতে এক আনসার সদস্য আরিফুলসহ তিন জন আহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আনসার সদস্য আরিফুল, ভোট কেন্দ্রের অদূরে প্রতিপক্ষের হামলায় তারেক হোসেন ও সুজন নামের দুজন আহত হয়েছেন। এ ঘটনায় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব বলেন, তাকে অবরুদ্ধ করে রেখেছিলো উট পাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। জিয়াউল হক নামের আরেক প্রার্থী জানান এ কেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।

সুরুজ মিয়া মিয়া নামের এক ভোটার জানান, তাকে কেন্দ্রে আসার পথে প্রতিপক্ষরে লোকেরা মেরেছে, তার বাবা মাকেও মেরেছে।

কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

প্রিজাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা