সারাদেশ

খাগড়াছড়িতে ভোটারদের ভয়ভীতি দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে শান্তির্পূণ ভাবে পৌরসভা র্নিবাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ৯ ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে একযোগে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

সকালে ৮নং ওয়ার্ডের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলম অভিযোগ করে বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি সুষ্ঠু ভোটগ্রহণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে, ৯নং ওয়ার্ডের খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেয়া শেষে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে পাল্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকরা চেষ্টা করছেন বলে দাবি করেন।

খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। কেন্দ্র ভিত্তিক পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল রয়েছে।

তবে, এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে খাগড়াছড়ি পৌরসভায়। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন ও সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। নারী ভোটার ১৬ হাজার ৭ শ ৩৬ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ২০ হাজার ৩ শ ৫১ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা