সারাদেশ

মির্জাগঞ্জে ব্রিজ ধসে মাদ্রাসার অধ্যক্ষ নিহত

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ ধসে পড়ে মো. আইয়ুব আলী (৫৫) নামে এক মাদ্রাসা অধ্যক্ষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাত আটটার দিকে শ্রীমন্ত নদীর মহিষকাটায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার এ খবর নিশ্চিত করেছেন।

মৃত আইয়ুব আলীর বাড়ি দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে। তিনি মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

মির্জাগঞ্জ থানার ওসি বলেন, রাতে কলাগাছিয়া মাদ্রাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিষকাটা-আন্দুয়া ব্রিজের ওপর অপেক্ষা করছিলেন আইয়ুব আলী। তখন ব্রিজে একটি যাত্রীবোঝাই অটোরিকশা, একটি মোটরসাইকেল ও মাওলানা আইয়ুব আলী ছিলেন। হঠাৎ ব্রিজটি শ্রীমন্ত নদীতে ধসে পড়ে। আইয়ুব আলী নিখোঁজ হন। বাকিদের উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা