সারাদেশ

হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আওয়ামী লীগ মেয়র প্রার্থী রাহেল চৌধুরীসহ সাতজন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর গাড়ি। এ সময় শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করে।

শনিবার (১৬ জানুয়ারি) ভোরে পৌর শহরের গয়াহরি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণায় অর্থ লেনদেনের পাল্টাপাল্টি অভিযোগ তোলেন উভয় দলের সমর্থকরা। এ নিয়ে দুই প্রার্থীর মধ্যে উত্তেজনা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে বিএনপির উত্তেজিত নেতা-কর্মীরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাহেল চৌধুরীর গাড়ি ভাঙচুর করেন। এ সময় গাড়িতে থাকা প্রার্থী রাহেল চৌধুরী আহত হন। সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বিএনপি প্রার্থীর চাচাতো ভাই শফিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানান দলীয় কর্মীরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরে পুলিশ, বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী জানান, বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী ও বিএনপির নেতাকর্মীরা গয়াহরি গ্রামে কালো টাকা বিলি করছিলেন। বিষয়টি আমি প্রশাসনকে জানাই। পরে গ্রামবাসী হাতেনাতে কয়েকজনকে আটকও করেন। আমি ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসী ও নেতাকর্মীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করি। পরে আমি বাসায় আসার পথে গয়াহরি গ্রামের ভেতরেই চরগাঁও গ্রামের শতাধিক লোকজন আমার গাড়িতে হামলা চালায় এবং আমার গাড়ি ভাঙচুর করে। এ সময় আমিসহ আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়। এমন ন্যক্কারজনক ঘটনার বিচার আমি পৌরবাসীর ওপর ছেড়ে দিলাম।

বিএনপি’র মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরী জানান, আমি রাতে গয়াহরি সেন্টারে এজেন্ট ফরম বুঝিয়ে দিতে যাই। আসার সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের ভাই শাহেল চৌধুরী প্রথমে আমার গতিরোধ করে। এরপর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাহেল এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় রাহেল চৌধুরীর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার দিকে তেড়ে আসেন রাহেল ও তার সমর্থকরা। তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে চাইলে আমার চাচাতো ভাই শফিক এগিয়ে আসেন। এতে তার পেটে আঘাতপ্রাপ্ত হয়ে ভুঁড়ি বেরিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আজ পৌরবাসী ভোটের মাধ্যমে এর শক্ত জবাব দেবেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং চারজনকে আটক করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা