সারাদেশ

নলডাঙ্গায় বিএনপি এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের নলডাঙ্গায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নুর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নু এ অভিযোগ করেছন।

মুঠোফোনে বিএনপির মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নু জানান, সকালে পৌর এলাকার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে বিএনপির মেয়র প্রার্থীর দুই এজেন্টকে বের করে দেয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা। এতে করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, ‘আমার বিজয় নিশ্চিত জেনে বিএনপি মনোনীত প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

এ বিষয়ে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আনসারী জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার কেউ কোনো অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নলডাঙ্গা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, আমার জানা মতে এরকম কোন ঘটনা ঘটেনি। কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সর্বক্ষণিক প্রতিটি কেন্দ্রে নজরদারি করছেন।

সান নিউজ/আরিফুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা