সারাদেশ

২০২২ সালে কক্সবাজার ট্রেন যাবে

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি কক্সবাজার ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) কক্সবাজারে রেলওয়ে স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের িএ ঘোষণার কথা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেল মন্ত্রী বলেন, আগামী বছরেই মানুষ কক্সবাজারে ট্রেনে করে যেতে পারবে। সরকারের ১০টি মেগা প্রকল্পের মধ্যে ২টি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের। যার একটি হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প। ভবিষ্যতে রেলপথটি কক্সবাজার থেকে রামু হয়ে ঘুনদুম পর্যন্ত নেওয়া হবে, যা চীন পর্যন্ত সম্প্রসারিত হবে।

কক্সবাজার রেললাইন চালু হলে পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে জানিয়ে তিনি বলেন, “দেশের অগ্রগতিতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পটি পরিকল্পনা মাফিক করা হচ্ছে। আইকনিক স্টেশন ভবনটি আন্তর্জাতিক মানে তৈরি হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রচুর পর্যটক আসবে। এ আইকনিক ভবনটিতে আন্তর্জাতিকমানের সব সুবিধা রাখা হচ্ছে ।

রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজারের সংসদ সদস্য জাফর আলম সাইমুম, সরওয়ার কমল, কানিজ ফাতেমা আহমেদ, নাদিরা ইয়াসমিন জলি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা, জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ২১৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ঝিনুকের আদলে একটি আইকনিক রেলওয়ে স্টেশন ভবন নির্মিত হচ্ছে। ৬তলা এ ভবনে সব ধরনের সুবিধা রাখা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা