সারাদেশ

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে ৭ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর আড়ইটার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধচিতলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে আটক গার্মেন্টকর্মী ফরহাদ আলী (২৮) সদরের ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধচিতলিয়া গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে।

ধর্ষণের শিকার শিশুর ভাবী জানান, দুপুরে প্রতিবেশী ফরহাদ আলী বিশ টাকা দিয়ে খাবার কিনে দেওয়ার কথা বলে তার সাত বছর বয়সী ননদকে বাড়ি থেকে কিছুটা দূরে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে সেখানকার একটি কলাবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ফরহাদ আলী। অসুস্থ অবস্থায় ওই শিশু বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি জানায়। এঘটনা জানাজানি হলে অভিযুক্ত ধর্ষক ফরহাদ আলী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শিশুটির পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। পরে পুলিশ ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: জাকিউল আলম খান জানান, শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে তার পরীক্ষার পর রিপোর্ট দেওয়া হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল ইসলাম খান জানান, অভিযুক্ত ফরহাদ আলীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা