সারাদেশ

চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার নন্দিপাড়ায় এই ঘটনা ঘটেছে।ডালিয়া বেগম উপজেলার তন্তর তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়া গ্রামের জামাল খাঁনের স্ত্রী। সে ২ সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ডালিয়া বেগম তার বাবার বাড়ি পাটাভোগ থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইকে করে সোন্ধারদিয়া তার স্বামীর বাড়িতে যাচ্ছিল। চলতি পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটনা স্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ময়না তদন্তের জন্য রাজি না থাকায় আবেদনের পরিপেক্ষিতে গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা