সারাদেশ

মিরকাদিমে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা নির্বাচনে ৬ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ৬ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মেয়র প্রার্থী ৬ জন হলেন, বর্তমান মেয়র শহীদুল ইসলাম শাহীন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মনসুর আহমেদ কালাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ,মো. শামসুর রহমান, বিএনপি মনোনীত মিজানুর রহমান ও আব্দুস সালাম।

এদিকে এই পৌরসভার সংরক্খিত মহিলা ওয়ার্ড ১. ২ ও ৩ নং- এ ফরম সংগ্রহ করেছেন রুবিনা ইয়াসমিন, হাসিনা পারভিন, নূরজাহান শিল্পী ও শিউলী ইয়াসমিন শবনম। সংরক্ষিত ৪. ৫ ও ৬ নং ওয়ার্ডে আলো বেগম, জিয়াসমিন ময়না, সানোয়ারা বেগম ও সালমা বেগম। ৭. ৮ ও ৯ নং ওয়ার্ডে আসমা আক্তার, শিউলি বেগম ও শাহিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সাধারণত ওয়ার্ড ১ নং - এ ফরম সংগ্রহ করেছেন আব্দুল জলিল মাদবর, বাদশা মিয়া, গিয়াস উদ্দিন, মাসুদ রানা ও জাকির চৌধুরী। ২ নং ওয়ার্ডে আওলাদ হোসেন, আবু তাহের মিয়া,মো. ইব্রাহিম, মো. বাবুল মিয়া ও মো. আজম খান। ৩ নং ওয়ার্ডে মো. তাইফুর রহমান,হাজী সালাহউদ্দিন দেওয়ান ও আব্দুস সালাম। ৪ নং ওয়ার্ডে আব্দুল মজিদ মিয়া ও হাজী মো. দীন ইসলাম। ৫ নং ওয়ার্ডে হারুন রশিদ, ইদ্রিস আহমেদ টুলু, মো. কালু মহিউদ্দিন ও বাবুল আহমেদ। ৬ নং ওয়ার্ডে মো. লিটন, শহিদুল ইসলাম, আবদাল হোসেন ও মরতুজ আলী হিরা। ৭ নং ওয়ার্ডে শামীম আশ্রাফ, মো. সোহেল মিয়া, মো. আজমান, মো. আবুল কাসেম হায়দার,মো. সিকান্দার ও ইমরান হোসেন। ৮ নং ওয়ার্ডে মোকলেছুর রহমান,মো. ইমরান খালেক, মো. আব্দুর রহিম বাদশা ও আল আমিন। ৯ নং ওয়ার্ডে মো. সোহেল, গোলাম কিবরিয়া, মো.শরীফ হোসেন ও জাকির হোসেন দেওয়ান সেন্টু।

জেলা রিটার্নিং অফিসার মো. আরিফুল হক বলেন, সন্ধ্যা ৫ টা পর্যন্ত ৬ জন মেয়র পদে, সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা