সারাদেশ

বাড়ি ভাড়া না পেয়ে ৫ দিন ধরে তালাবদ্ধ, অতঃপর শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বাড়িভাড়া না পেয়ে ৫ দিন ধরে শিশু সন্তানসহ ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে খুলনা নগরীর হরিণটানা রিয়াবাজার এলাকায় । তালাবদ্ধ অবস্থায় বালতির পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যু হলে বিষয়টি জানাজানি হয়। মৃত শিশুটির নাম আজিজা তাসমিয়া (ছয় মাস)।

বুধবার (১৩ জানুয়ারি) এ ঘটনায় শিশুটির বাবা-মা বাড়িওয়ালা মোঃ নওশেরকে দায়ী করে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগ গ্রহণ না করে অপমৃত্যু মামলা দায়ের করেছে। পরে তারা আদালতের শরণাপন্ন হয়ে আইনজীবীদের কাছে অভিযোগ দেন।

জানা যায়, ২০২০ সালে ডিসেম্বর মাসে রিয়াবাজার এলাকায় একতলা বাড়ির দুইটি কক্ষ মাসে চার হাজার টাকা চুক্তিতে ভাড়া নেন কাঠের ডিজাইন মিস্ত্রী ইমদাদুল ইসলাম ও তার স্ত্রী তামান্না। কিন্তু জানুয়ারি মাসে অগ্রিম ভাড়া দিতে না পারায় ৬ জানুয়ারি থেকে ঘরে শিশু সন্তানসহ তামান্নাকে তালাবদ্ধ করে রাখে বাড়িওয়ালা নওশের। এসময় শিশুর পিতা ইমদাদুল মোংলা ঝিউধরা এলাকায় কাঠের কাজে ছিলেন।

শিশুর পিতা বলেন, আয়-রোজগারহীন ও নিম্ন আয়ের মানুষ। সংসারে অভাব অনটন থাকলেও সন্তানকে জীবন দিয়ে ভালোবাসতাম। কিন্তু বাড়িওয়ালার নিমর্মতায় আজ সেই সন্তানকে হারাতে হলো। শিশুটির মা তামান্না ইসলাম জানান, তালাবদ্ধ অবস্থায় গত ১১ জানুয়ারি দুপুরে শিশুটি হঠাৎ খেলতে গিয়ে বালতির পানির মধ্যে উল্টে যায়। ঘরে এসে তিনি শিশুটিকে ওই অবস্থা থেকে উদ্ধার করলেও বাইরে থেকে ঘর তালাবদ্ধ থাকায় চিকিৎসকের কাছে নিতে পারেননি। অনেক আকুতি ও মিনতি করলেও বাড়িওয়ালার গেট খোলেনি।

মায়ের আকুতি, আমার মতো এভাবে আর কোন মায়ের বুক খালি না হয়। আর কোন পাষন্ড বাড়িওয়ালা যেন এভাবে অন্যায় করতে না পারে। এজন্য তিনি বাড়িওয়ালার বিচার দাবি করেন । স্থানীয় জলমা ইউপি সদস্য শহিদুল ইসলাম লিটন জানান, শিশুটির মা জানালা দিয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, অসহায় বাবা-মা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার আদালতে অভিযোগ দায়ের করা হবে।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা