সারাদেশ

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় জরিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় পিকআপ চালক ও হেলপার মারাত্মক আহত হন।

বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের নিমতলা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত জরিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার জগারচর গ্রামের মৃত মো. ইনু খানের স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, হরিদাসপুর গ্রামে জামাতা আলম শেখের বাড়ি বেড়ানো শেষে বুধবার বিকেলে জরিনা বেগম জগারচর গ্রামের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জামাতার বাড়ি থেকে বেড়িয়ে নিমতলা নামকস্থানে রাস্তা পারা-পারের সময় গোপালগঞ্জগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। জরিনা বেগমের লাশ আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা