সারাদেশ

নবজাতকের কানের আকৃতি নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে ভূমিষ্ট এক নবজাতকের দুই কান নিয়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। কানের পাতার ভেতরের আকৃতি আরবি হরফে ‘আল্লাহু’ লেখার মতো সাদৃশ্য লক্ষ করা গেছে। প্রত্যক্ষদর্শীরা এটিতে ‘আল্লাহু’ লেখা বলেই দাবি করছেন।
তবে চিকিৎসকদের মতে, অনেক সময় দৈহিক গঠনের জন্মগত ত্রুটি থাকে। আর কনজিনাইটাল অ্যানোলমলি’র কারণে এধরনের আকৃতি হতে পারে।

গত সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে ‘ওমর ফারুক’ এর জন্ম হয়। নবজাতক বিদ্যুৎ বিভাগের কর্মচারী ও সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা আবু হোসেন ও সানজিদা আক্তারের দ্বিতীয় সন্তান।

পারিবারিক সূত্র জানায়, সিরাজগঞ্জ থেকে সানজিদার সিজারের জন্য সোমবার টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে ভর্তি করা হয়। পরে দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ওমর ফারুকের জন্ম হয়। কিন্তু তারা কান দুটি খেয়াল করেননি। পরদিন মঙ্গলবার সকালে পরিষ্কার করার সময় শিশুটির কান দুটির এমন আকৃতি ভিন্ন রকম লক্ষ করেন। এরপর দ্রুতই এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এতে অনেকে শিশুটিকে দেখার জন্য মাতৃসদনে ভিড় জমাতে শুরু করেন।

সান নিউজ/এমআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা