সারাদেশ

সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী ১৭ দিন পর উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণের হোতা ও মামলার প্রধান আসামি নূরের জামান আত্মগোপনে রয়েছে।

তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চট্রগ্রামের বায়েজিদ থানা পুলিশের সহযোগিতায় সোনাগাজী মডেল থানার এসআই মো. আনোয়ার হুসেনের নেতৃত্বে বায়েজিদ থানা এলাকার চন্দনগর জেট আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ফেনী জেনারেল হাসপাতালে ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফ উদ্দিনের আদালতে জবানবন্দী প্রদান করেছে।

স্কুলছাত্রীর পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২)। সে স্কুলে যাওয়া আসার সময় ওই এলাকার দীঘির পাড়ের বাসিন্দা মৃত আবদুস শহীদের ছেলে নাড়ুমিয়ার হাট ফোরকানিয়া মক্তবের শিক্ষক নূরের জামান প্রেমের প্রস্তাবে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার (২০ ডিসেম্বর) সকালে স্কুলে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মো.নূরের জামানের নেতৃত্বে ৪-৫জন সন্ত্রাসী ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজি অটোরিক্সা যোগে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে অপহৃতের পিতা আবুল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/একেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা