প্রতীকী ছবি
সারাদেশ

বিয়ের দুই মাসেই সন্তানের জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : মাত্র দুই মাস ১০ দিনের মাথায় সন্তান প্রসব করায় হাসপাতালেই স্ত্রীকে তালাক দিলেন স্বামী। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (৩ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বসেই বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন উভয় পক্ষের অভিভাবকরা। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই মাস ১০ দিন আগে পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের এক নারীর বিয়ে হয়।

শনিবার (২ জানুয়ারি) রাতে শ্বশুর বাড়িতেই একটি পুত্র সন্তান প্রসব করে ওই নারী। প্রসবের পর নবজাতকটি অসুস্থ হলে রোববার সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি জানাজানি হয়। বিষয়টি নিয়ে সকালেই দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্রিত হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা