সারাদেশ

আলফাডাঙ্গায় সাবেক ডিএমপি কমিশনারের কম্বল বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় রোববার (৩ জানুয়ারি) দুপুরে পৌরসভা কার্যালয়ে শীতার্ত মানুষের মধ্যে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া এবং পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান সাইফারের নিজ অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন সাবেক ডিএমপি কমিশনার ও জাতীয় নিরাপত্তা সেলের নির্বাহী প্রধান মোঃ আসাদুজ্জামান মিয়া মিন্টু।

পৌর এলাকার সহস্রাধিক দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ এলাহি, আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোঃ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ লায়লা পারভীন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলিম সুজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

পৌর মেয়র মো. সাইফুর রহমান বলেন, দরিদ্র শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ৪৬০ টি এবং নিজ অর্থায়নে ৬৪০ টি মোট ১১ শ কম্বল বিতরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা