সারাদেশ

শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ হেদায়েতুল আজিজ মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ফাহিমা খাতুন বলেন, শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পরা জনগোষ্ঠীকে দেশের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে সরকার নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এই অনুপ্রেরণা থেকেই সংসদ সদস্য তার নিজ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন।

তিনি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ শতাধিক প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। এছাড়া পর্যায়ক্রমে আরও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা দেন।

সান নিউজ/পিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা