সারাদেশ

পৌরনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ প্রার্থী তালিকা প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ, এইচ, এম কামরুল হাসান।

রোববার (৩ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন কার্যালয় মিলনায়তনে এই যাচাই-বাছাই কাজ সম্পন্ন করা হয়। মনোনয়নপত্র বাছাই শেষে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী, একশত জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩৪ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে।

বৈধ প্রার্থী তালিকায় মেয়র প্রার্থী আওয়ামীলীগ মনোনীত সিরাজুল হক আলমগীর, বিএনপি মনোনীত মাহমুদুল হক সানু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আব্দুল কাদের রয়েছেন। এছাড়া ১৫ ও ১৬ নং ওয়ার্ডের দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর ঋণ খেলাপীর জন্য তাদের মনোনয়ন বাতিল হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম, টাঙ্গাইল মডেল থানার উপ পরিদর্শক সাদিকুর রহমান, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থকরা।

সান নিউজ/টিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা