সারাদেশ

গার্ডারের সঙ্গে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার কাহালুতে নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সঙ্গে যাত্রীবাহী বাস ধাক্কা লেগে ফাহিমা বেগম (৪০) নামে এক যাত্রী মারা গেছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় ভান্ডার জুট মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব পরিবহনের একটি বাস শুক্রবার দুপুরে বগুড়া থেকে জয়পুরহাটের ক্ষেতলালে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি কাহালুর দরগাহাট এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান।

এতে বাসটি সেখানে নির্মাণাধীন ব্রিজের গার্ডারে ধাক্কা দেয়। বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী ফাহিমা বেগম মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান।

ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা