সারাদেশ

‌সেভ লাইফ’র ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‌‘সেভ লাইফ’ এর ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার গাজীরহাটে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার সেচ্ছাসেবকদের উদ্যোগে গঠিত স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‌‘সেভ লাইফ’। সংগঠনটির উদ্যোগে নিয়মিত রক্তদান কর্মসূচি চলে।

শুক্রবার সকালে সংগঠনের কার্যনির্বাহী সদস্য সুমন মাহমুদের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়। সংগঠনের অপর কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইয়াছিন কন্টাক্টর, সেনবাগ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন স্বপন, নোয়াখালী জর্জকোটের আইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসেন লিটন, ৩ নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা সোলায়মান হোসেন, ৯নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী আব্দুর রব ও মহিন উদ্দিন।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে ‌সেভ লাইফ’র এগিয়ে যাওয়ার প্রত্যয় ও শুভকামনা এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ক্যাম্পেইনে চিকিৎসক হিসাবে ছিলেন ফেনী ডায়াবেটিস হসপিটালের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ রাজীব মজুমদার। তিনি ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও সচেতনতা লক্ষে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। উক্ত ক্যাম্পেইনে ১০০ জন রোগীর ডায়াবেটিস নির্ণয় ও পরামর্শ প্রদান করা হয়।

এ সময় ‌‘সেভ লাইফ’ এর পক্ষ থেকে সম্মানিত ডাঃ রাজীব মজুমদার কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্য এনামুল হক শিপন ও জামশেদ ইসলাম হৃদয় কে কার্য-নির্বাহী সদস্য বরণ করে নেয়া হয়।

সেভ লাইফের এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিল ‘দ্য সাইন্স জোন’ কোচিং সেন্টার।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মেহেদী হাসান হৃদয়, মানিক, সিপনসহ সেভ লাইফের অন্যান্য সদস্যরা। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকল সদস্যরা একাত্মতা পোষণ করেন। সর্বোপরি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা