সারাদেশ

পর্যটকে মুখরিত সুন্দরবন

মো. এনামুল হক, মোংলা : থার্টিফাস্ট নাইট উদযাপন, নতুন বছরকে বরণ ও বছরের প্রথম দিন শুক্রবার ছুটির দিনকে ঘিরে সুন্দরবনে ভ্রমণপিপাসুদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে বনের সবচেয়ে কাছাকাছি এবং আর্কষণীয় পর্যটন স্পট করমজলে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। দুপুর পর্যন্ত করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে দেড় হাজারেরও বেশি পর্যটন এসেছে। এর আগে বৃহস্পতিবার এ কেন্দ্রে লোকসমাগম হয়েছিল ৫শ জনের মত। এর আগের শুক্রবার হয়েছিল প্রায় ৯শ পর্যটক।

বিশেষ করে থার্টিফাস্ট নাইট উদযাপনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা লঞ্চসহ নানা ধরনের নৌযানে করে বৃহস্পতিবার সকাল থেকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে থাকেন। থার্টিফাস্ট নাইট উদযাপন, নতুন বছরকে বরণ করতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন সুন্দরবনে।

সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, নীলকমল, বঙ্গবন্ধুরচর ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বিপুল সংখ্যক পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। হঠাৎ করে লোকজনের আনাগোনা বাড়ায় তাদেরকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে। পর্যটকদের আগমন বাড়ায় খুশি পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেছেন, বছরের প্রথম দিনে যেমন পর্যটকদের আনাগোনা বেড়েছে, এমন অবস্থা যেন সারা বছরজুড়েই থাকে। তাহলে লাভবান হবেন বনবিভাগও।

করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, নতুন বছরের প্রথম দিনে সুন্দরবনে পর্যটকদের আগমন বিগত দিনগুলোর তুলনায় অনেক বেড়েছে। এছাড়া থার্টি ফাস্ট নাইট উদযাপনেও অনেকে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অবস্থান করছেন। তাদের নিরাপত্তায় বনবিভাগ সবার্ত্মক সহযোগীতা করে যাচ্ছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা