সারাদেশ

মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে রিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাকহাটি গ্রামে রিয়ার শ্বশুরবাড়ির গোসলখানা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্বার করা হয়। গৃহবধূ রিয়া আক্তার প্রবাসী মো. নাজমুল হাসানের স্ত্রী।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানায়, সদরের মাকহাটি গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী নাজমুল হাসানের সঙ্গে রিয়া আক্তারের ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই নাজমুল দক্ষিণ আফ্রিকা চলে যায়। দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়ে ৪ মাস আগে দেশে ফিরে আসেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, শ্বশুড়বাড়ির গোসলখানায় ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা