টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন পিকআপ ভ্যান চালক।

বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২), বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।

পরিদর্শক কামাল হোসেন জানান, ঢাকা থেকে বাসা বাড়ির আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিলো। পিকআপ ভ্যানটি এলেঙ্গাতে পৌঁছালে সামনের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুইজন নিহত হন। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন। আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি পুলিশ জব্দ করেছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা