সারাদেশ

হাসপাতালে চুরি যাওয়া শিশু ৮দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি নাটোর : নাটোরের গুরুদাসপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়ার দুই মাসের শিশু তাইবারকে আট দিন পর উদ্ধার করা হয়েছে।বুধবার (৩০ডিসেম্বর) রাতে উপজেলার কচুগাড়ি গ্রাম থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এর পর ঘটনাস্থলে গিয়ে মা শিশুটিকে নিজের বলে শনাক্ত করেন।

এদিকে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুদাসপুর থানার ওসি মো. আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে আসা এক নারীর দুই মাসের কন্যাসন্তান চুরির ঘটনা ঘটেছে।

চুরি যাওয়া শিশু তাইবার মা সীমা বেগমের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে। তিনি তৌফিজ মোল্লার স্ত্রী।গুরুদাসপুর থানার ওসি মো. আবদুর রাজ্জাক জানান, বুধবার রাতে উপজেলার কচুগাড়ি গ্রাম থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এর পর ঘটনাস্থলে গিয়ে মা শিশুটিকে নিজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

শিশুটির মা সীমা বেগম জানান, ‘আমার তিন ছেলেমেয়ে। গত দুই মাস আগে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে তাইবা। তার বয়স বর্তমানে দুই মাস। ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসা নিতে তাইবাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম। চিকিৎসা নেয়ার পর হাসপাতালের বাহিরে দাঁড়ালে অজ্ঞাত এক নারী তার সন্তানকে দেখার জন্য তার কাছ থেকে নেয়।

অজ্ঞাত নারীর কাছে সন্তান রেখে আউটডোরে যান। ৩-৪ মিনিট পর ফিরে এসে দেখেন তার শিশুসহ ওই নারী নেই। কিছুক্ষণ হাসপাতালের চারপাশ এবং মেইন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা