সারাদেশ

বোয়ালমারীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বাবা মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী। উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের নিরাপদ চক্রবর্তীর কলেজ পড়ুয়া মেয়ে ঋতু চক্রবর্তী রোববার (২৭ ডিসেম্বর) ৩ টার দিকে বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্রী।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক শুভ্রজিৎ পাল জানান- “খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা