সারাদেশ

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চালনা পৌরসভার ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সুষ্ঠু ও সুন্দর পরিবেশে খুলনায় চালনা পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালের কনকনে শীতে ভোট কেন্দ্রে পুরুষের ভোটারদের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮ থেকে শুরু হয়েছে চালনা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসব ও আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে চালনা পৌর এলাকায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি দেখা গেছে।

ইভিএম পদ্ধতিতে এবারই প্রথম ভোট প্রদান করছে চালনা পৌরবাসী। ৯টি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চালনা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১শ’ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮৬৩ ও নারী ৬ হাজার ২৩৭ জন ভোটার রয়েছে। এখানে সাধারণ ৯টি আসনে ২৭জন এবং সংরক্ষিত ৩টি আসনের বিপরীতে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১০জন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস, বিএনপি’র মো. আবুল খয়ের খাঁন এবং স্বতন্ত্র অচিন্ত্য কুমার মণ্ডল ও গৌতম কুমার রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণ শুরুর পর থেকে শিশু কানন প্রি ক্যাডেট স্কুল ও কেসি পাইলট স্কুল কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষের ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

জানা গেছে, বেশির ভাগ পুরুষরা কৃষক। তারা মাঠে রয়েছেন। তারা দুপুরের পর ভোটকেন্দ্রে আসবেন বলে। ভোট কেন্দ্রে উপস্থিত নারী ভোটাররা বলেন, সকাল সকাল ভোট দিলে বাড়িতে গিয়ে ঘর গৃহস্থালির কাজ করা যাবে।

এদিকে, ভোটের পরিবেশ সুষ্ঠু বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০২ জন সদস্য মোতায়েন করা হয়েছে । এর মধ্যে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা রয়েছেন। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রে নিয়োজিত রয়েছে। প্রত্যেক কেন্দ্রে ৯ জন করে পুলিশ ও আনসার সদস্য এবং দুই প্লাটুন বিজিবি সদস্য ভোটের মাঠে নিয়োজিত রয়েছেন।

এছাড়া নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। তারা আচরণবিধি প্রতিপালনসহ সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনায় ৯টি কেন্দ্রে নয়জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৮৬ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের করার আহবান জানান।

নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত পরিবেশ সুষ্ঠু থাকবে।

উল্লেখ্য, ২০০৪ সালের নভেম্বরে চালনা পৌরসভার যাত্রা শুরু প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে বিএনপি নেতা মো. আবুল খয়ের খান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে সাবেক মেয়র অচিন্ত্য কুমার মণ্ডলের কাছে পরাজিত হন বর্তমান মেয়র সনত কুমার বিশ্বাস। ২০১৫ সালের নির্বাচনে সনত কুমার বিশ্বাস কাছে পরাজিত হন অচিন্ত্য কুমার মণ্ডল। ঐ নির্বাচনে সনত বিশ্বাস আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিজয়ী হন এবং বিএনপি সমর্থিত প্রার্থী শেখ আব্দুল মান্নান তৃতীয় হন।

সান নিউজ/একে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা