সারাদেশ

ভোট দেখতে এসে নৌকা সমর্থকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি পাবনা : পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচন দেখতে এসে সুজন মাহমুদ (৩৭) নামে এক নৌকা সমর্থক মারা গেছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পাশে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সুজন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বালুচর মাঠ এলাকায় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন খান। তার বুকে লাগানো ছিল নৌকা মার্কার ব্যাজ। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।এদিকে খবর পেয়ে হাসপাতালে যান পুলিশ সদস্যরা।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান খান যুগান্তরকে বলেন, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুজন মাহমুদ নামের ওই যুবক।নৌকা সমর্থকের পরিচয় নিশ্চিত করে চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম যুগান্তরকে বলেন, সুজন নামে ওই যুবক আমাদের সঙ্গেই দাঁড়িয়েছিল। তিনি ভোট দেখতে এসেছিলেন।

হঠাৎ সুজন মাটিতে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়।সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে জানান, মৃত যুবকের সুরতহাল শেষে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা