সারাদেশ
পৌর নির্বাচন

পঞ্চগড়ে জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি পঞ্চগড় : পঞ্চগড় শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে কেন্দ্রের সামনেই জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন উশৃঙ্খল যুবক।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় এই ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্যও আহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর জানান, ওই কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে কেন্দ্রের সামনেই পেছন থেকে লাঠি হাতে কয়েকজন যুবক দৌড়ে এসে তাঁর গাড়ি ভাঙচুর শুরু করে। তারা গাড়ির পেছনের কাচ পুরোটাই ভেঙে ফেলে। এসময় আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই জেলা নির্বাচন কর্মকর্তা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা