সারাদেশ

ভোটগ্রহণ  চলছে : আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিনিধি পঞ্চগড় : প্রথমবারের মতো পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে সারিতে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে কেন্দ্রের ভেতরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বাইরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে।

জেলা শহরের কেন্দ্রগুলোর বাইরে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জাকিয়া খাতুনের সমর্থক ও বিএনপি মেয়র প্রার্থী তৌহিদুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিলার্জ করেছে পুলিশ ও বিজিবি।

বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। বাধা উপেক্ষা করেও ভোটাররা ছুটছেন ভোট কেন্দ্রে। পিছিয়ে নেই নারীরাও। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। প্রতিকেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। মাঠে রয়েছে দুই প্লাটুন বিজিবিও।

নির্বাচনে পুলিশের ৩টি, র‍্যাবের ৩টি মোবাইল টিম কাজ করছেন। দায়িত্ব দায়িত্ব পালন করছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ১৫টি কেন্দ্রের ৯৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছেন ৩৫ হাজার ১১ জন। নির্বাচনের এই চিত্র চোখে পড়ে সকাল সাড়ে ১০টার দিকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা