সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভুঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) এবং সৌরভ‌ (১৫)।

ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী পাল বলেন, সড়ক দুর্ঘটনার দুইজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে রশিদকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।

আহত সৌরভকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তিনি মারা যান। ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু্ হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা