বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন
সারাদেশ

বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

কামরুল সিকদার, বোয়ালমারী : ফরিদপুর জেলার বেয়ালমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও পড়ুন: বিশ্ববাজারের সঙ্গে দ্রব্যমূল্য বেড়েছে

সকাল ৯টায় উপজেলা চত্বরে জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বোয়ালমারী পৌরসভা, বোয়ালমারী থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, সাবরেজিস্ট্রার্ট অফিস, পল্লী বিদ্যুৎ, বোয়ালমারী সরকারি কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ সময় জাতির পিতা, তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদসহ সকল শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। বেলা ১১টায় উপজেলা হল রুমে ঐতিহাসিক দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র সেলিম রেজা লিপন, থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, পৌর আ’লীগের সহ-সভাপতি, আরিফ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপ-গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভীর আকতার শিপার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মুনজুর হোসেন তুষার, মো. সেলিমুজ্জামান, মো. আনিসুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন: ইউক্রেন অস্ত্র না ফেললে অভিযান চলবে

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ মার্চ বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) জনসভায় লাখ লাখ জনতার উদ্দেশে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

আরও পড়ুন: মানুষের এখন বেঁচে থাকার সুযোগ নেই

এমন দৃঢ় দৃপ্তকণ্ঠে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এ ভাষণেই জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা, প্রতিরোধের বীজমন্ত্র। এই ভাষণে উজ্জীবিত হয়ে পাকিস্তান বাহিনীর সাথে নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর বাঙালি ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা