সারাদেশ

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারীতে দোকানের মালামাল রাখার গুদামসহ ২৫টি দোকান ও থাকার কক্ষ পুড়ে ছাই হয়েছে। দোকানে রাখা নগদ টাকাসহ ক্ষতি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল। পথে বসেছে স্বল্প আয়ের মানুষগুলো। রোববার (২৭ ডিসেম্বর) হাটহাজারী পৌর সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন বুলবুলি পাড়া এলাকায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নির্বাহী অফিসার রুহুল আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী তফাজ্জল মার্কেট, খালেক কোম্পানির গোডাউন ও আবদুর জব্বার মার্কেটের যে কোন একটি দোকানের গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। গুদাম, কলোণি ও দোকানগুলো টিনেসড ও সেমিপাকা হওয়ায় মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আগুন লাগার প্রাক্কালে দোকানের কর্মচারীরা কাজ সেরে মাত্র কলোনিতে অবস্থান করেছিল। আগুন লাগায় এক কাপড়ে কোনমতে প্রাণ নিয়ে বের হতে পারলেও কোন মালামাল বের করতে বা বাঁচাতে পারেনি। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অধিকাংশ মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থরা জানান, ব্যবসার নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটির ক্ষতি হয়েছে তাদের। তারা জানেনা আগামিকাল কি করে পরিবারের আহার জোগাবে। তবে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডে ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০লক্ষ টাকার মালামাল।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রুহুল আমিন। তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের সহায়তায় সোমবার ক্ষতির পরিমাণ লিখিতভাবে উপরে পাঠিয়ে দেয়া হবে।

সান নিউজ/জেএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা