সারাদেশ

মালেক শিল্প-বাণিজ্য উপ-কমিটির সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের কৃতিসন্তান, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সদস্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সহ-সভাপতি, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য, সাবেক ছাত্রনেতা এমএ মালেক আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে সাবেক ছাত্রনেতা এমএ মালেককে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, এমএ মালেক আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এমএ মালেক ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশের একজন কর্মী হিসেবে পরিচ্ছন্ন রাজনীতি করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক নানান প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা