সারাদেশ

পাহাড়ে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় মানবিক সহায়তা নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট। বরাবরের মতো এবারও পাহাড়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি। এতে সহায়তা করছে তাদের সহযোগী সংগঠন সবুজ খাম।

‘এই শীতে পাহাড়ে উষ্ণতা পৌঁছে যাক সবুজ খামে’ শ্লোগানে শনি ও রোববার রাঙামাটি জেলার সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের কয়েক দুর্গম পাহাড়ি গ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে সংগঠনটি। এ ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, সভাপতি প্রগতি খীসা, নির্বাহী সদস্য রুশা চাকমা, রিন্টু খীসা, সবুজ খামের নির্বাহী প্রমী খীসা, রুদ্র রায়, স্থানীয় মুরুব্বি জ্ঞান বিকাশ চাকমা কাছাকাছি তিন গ্রামের ৭৮ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছেন।

এছাড়া শনিবার খাগড়াছড়ি জেলার পানছড়িতে কম্বল বিতরণ করেছেন ওই ট্রাস্টের নির্বাহী সদস্য জিনামণি চাকমা ও উমা চাকমা। এর আগে বান্দরবান জেলার কয়েকটি পাহাড়ি গ্রামের ৫২ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করে পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট এবং সবুজ খাম।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা