সারাদেশ

সরিষা ফুলের সমারোহ, টাঙ্গাইলের মৌচাষিরা মধু সংগ্রহে ব্যস্ত 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের সবকটি উপজেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মৌচাষ। শিক্ষিত বেকারদের কাছে মৌচাষ এখন বেশ জনপ্রিয়। মৌচাষের ফলে একদিকে যেমন দেশে খাঁটি মধুর চাহিদা পুরণ হচ্ছে অন্যদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষীরা। জেলার জমিগুলো এখন সরিষা ফুলে সমৃদ্ধ। আর এসব এলাকায় ঘুরে ঘুরে কৃত্রিমভাবে মধু আহরণ করছে মৌচাষিরা।

সরিষার মৌসুমে টাঙ্গাইলের দিগন্ত জুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ থাকে। কৃষি বিভাগের তথ্য, টাঙ্গাইলের ১২টি উপজেলায় গত বছর ৪৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়। আর এবার চাষ হচ্ছে ৪৯ হাজার ৫০০ হেক্টর জমিতে, অর্থাৎ জমির পরিমাণ হিসাবে এ জেলায় এবার এই রবিশস্যের আবাদ বেড়েছে ১০ শতাংশ। ফুলে ফুলে উড়ে বেড়ানো মৌমাছি সময়মতো স্বাভাবিক পরাগায়ণে ভূমিকা রাখছে ব্যাপক। এতে এবার ফলন বাড়বে গতবারের তুলনায় ২০ ভাগ।

সরিষা ক্ষেতের চারপাশে দেখা মিলছে সারি সারি মৌ বাক্স। দেশের বিভিন্ন জেলা হতে আসা মৌ চাষীরা সরিষা ফুল থেকে কৃত্রিম ভাবে মধু সংগ্রহের জন্য প্রায় তিন হাজার মৌ বাক্স স্থাপন করেছে›। পর্যায়ক্রমে মৌ বাক্স এবং মধূ সংগ্রহকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মৌচাষীদের বাক্সে পালিত মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌ বাক্সে জমা করছে।

মৌচাষীরা প্রক্রিয়াজাত করনের মাধ্যমে মধু সংগ্রহ করে বিক্রী করছেন। মৌ চাষের মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। একই সঙ্গে দুর হচ্ছে বেকারত্ব। সরিষা ফুলের মধু যেমন খাঁটি তেমনি সুস্বাদুও। মানের দিক থেকেও উন্নত হওয়ায় এ মৌসুমে মধুর চাহিদাও বেশি থাকে।

টাঙ্গাইলের প্রতিটি উপজেলাতেই প্রতিবছর ব্যাপক হারে সরিষার আবাদ হয়। মাত্র কয়েক বছর আগেও সরিষা চাষীরা তাদের জমিতে মৌচাষীদের মৌ বাক্স স্থাপনে বাধা দিত। তাদের ধারণা ছিল মৌমাছির কারণে সরিষা ফলন কম হবে। স্থানীয় কৃষি কর্মকর্তারা সরিষা চাষীদের বোঝাতে সক্ষম হন মৌ চাষের কারণে সরিষার ফলন ভালো হয়। এরপর সরিষা চাষীরা তাদের জমির পাশে মৌ বাক্স স্থাপনে সহায়তা করে আসছেন। প্রতিবছরই টাঙ্গাইলে মৌচাষীদের আগমন বৃদ্ধি পাচ্ছে।

চলতি মৌসুমে একশ টন মধু সংগ্রহের লক্ষমাত্র নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। মৌচাষের কারণে সরিষার ফলনও ভালো হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ মৌচাষী ও সরিষা চাষীদের সবধরনের সহায়তা প্রদান করছে। টাঙ্গাইল জেলার সবকটি উপজেলাতেই সারা বছরই বিভিন্ন প্রকার ফল-ফসল ও ফুলের চাষ হয়ে থাকে। এখান থেকে সারা বছরই মধু সংগ্রহ করা সম্ভব।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার জানান, টাঙ্গাইলে বৈজ্ঞানিক পদ্ধতিতে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। মধু চাষে কৃষকদের আগ্রহী করতে বিনামূল্যে উন্নতমানের মৌ বাক্স বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধ রাখা হয়েছে মৌ বাক্স। প্রতিদিন সকালে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন মৌচাষিরা। প্রতি বছরই স্থানীয় মৌচাষি ছাড়াও দূর-দূরান্ত থেকে টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী, ভূঞাপুর নাগরপুরসহ বিভিন্ন উপজেলায় মৌ বাক্স নিয়ে আসেন। একটা সময় কৃষকরা তাদের সরিষা ক্ষেতের পাশে মৌ বাক্স স্থাপনে সরিষার ক্ষতি হওয়ার আশঙ্কা করতেন। এখন তারা সেই ভুল ধারণা থেকে সরে এসেছেন। বরং ভালো ফলনের আশায় সরিষা চাষিরাই মৌচাষিদের ডেকে ক্ষেতের পাশে মৌ বাক্স স্থাপনের সুযোগ করে দিচ্ছেন।

মৌচাষি সুমন জানান, করোনার কারণে এ বছর মধুর চাহিদা অনেক বেশি এবং দাম বৃদ্ধি পেয়েছে। তবে বড় বড় কোম্পানিগুলো এ বছর মধুর দাম কেমন দেবে তা এখনও বোঝা যাচ্ছে না। ওসব কোম্পানি প্রায় সব চাষির কাছ থেকে মধু সংগ্রহ করে বাজারজাত করে।

মধু চাষি আফজাল জানান, ৪ বছর আগে বিসিক থেকে ট্রেনিং নিয়ে ৪০টি মৌ বাক্স দিয়ে ব্যবসা শুরু করেন। এখন তার ১৫০টি বাক্স হয়েছে। এ বছর থেকে ৪ লাখ টাকার মধু বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। স্থানীয় কৃষকরা জানান, মৌ বাক্স স্থাপনে সরিষার ফলন ভালো হচ্ছে। আগে জানা ছিল না যে, মৌমাছি পরাগায়ণের মাধ্যমে সরিষার ফলন বেশি হয়।

সান নিউজ/টিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা