সারাদেশ

সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাব পরিদর্শনে এমপি রবি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্থাপিত পিসিআর ল্যাব পরিদর্শন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখানে ডাক্তার ও টেকনিশিয়ানদের সাথে কথা বলেন।

এসময় এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনা এই শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির কথা উল্লেখ করেন। এই শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সেকারণে সকলকে খুব বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশে করোনা প্রতিরোধে সেবা প্রদানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষে আছে। এই সুনাম ও সেবার মান ধরে রাখতে হবে।

এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ ও পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ হাসপাতালের ডাক্তার ও টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা