সারাদেশ

বিয়ের প্রলোভনে দিনের পর দিন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হরিণহাটি এলাকায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক মাছ ব্যবসায়ী গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এই ঘটনায় ওই নারী শ্রমিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত হলেন কালিয়াকৈর উপজেলার গাজবাড়ী এলাকার তুমিজ উদ্দিনের ছেলে এরশাদুল ইসলাম(৩২)। তিনি একজন মাছ ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার সদর উপজেলার ছোট কাইঘাট এলাকার মেয়ে জীবিকার খোঁজে দীর্ঘদিন আগে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে উপজেলার হরিনহাটি এলাকার কালামের বাড়িতে বাসা ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করে আসছেন। গত ৫ মাস পূর্বে তার সঙ্গে ওই মাছ ব্যবসায়ী এরশাদুলের পরিচয় হয়।
ওই পরিচয়ের সূত্র ধরে এরশাদুল বিভিন্ন ধরনের প্রলোভনসহ বিবাহের প্রলোভন দেখিয়ে ওই নারী শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভনে তার সঙ্গে একাধিকবার শারীরিক গড়ে তোলে এরশাদুল। সম্প্রতি ওই নারী বিয়ে করার জন্য তাগিদ প্রদান করলে ওই মাছ ব্যবসায় বিভিন্ন সমস্যার কথা বলে সময় ক্ষেপন করতে থাকে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা