সারাদেশ

গোপালগঞ্জে বাস মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা বাস মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে উক্ত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর হোসেন কালু'র সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইমদাদুল হক মোল্যা, মোঃ ইলিয়াছ হোসেন, বাদল শেখ, মালিক কামিল সরোয়ার, আসমত শিকদার, নওসেদ মুন্সি, বাবুল শেখসহ বাস মালিক সমিতির সাবেক ও বর্তমান কর্মকর্তারা।

পরে দুপুরে বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন কালু বাস মালিক সমিতির কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের নিকট ক্ষমতা হস্তান্তর করেন। এর আগে ইমদাদুল হক মোল্যাকে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আগামী ৩ মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটি নতুন নির্বাচন দিবেন বলে জানা গেছে। সাধারন সভাকে কেন্দ্র করে সকাল থেকে মালিক সমিতির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

সান নিউজ/জিএমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা