ছবি: সংগৃহীত
অপরাধ

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 

জেলা প্রতিনিধি: খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাফি ইসলাম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণে নিহত ১

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টা নাগাদ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে সোনাডাঙ্গার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন রাফি।

ইতিমধ্যেই দুই পরিবার বিষয়টি নিয়ে আলোচনা করলেও কোন সমাধান হয়নি। রাফি একাধিকবার ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ২০২৩ সালের ৮ জানুয়ারি আদালতে মামলা করেন ওই শিক্ষার্থী।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

পরে ১১ জানুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। সেখানকার পুলিশের (এসআই) উপ-পরিদর্শক সোহেল রানা একই বছরের ২৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ৭ জনের সাক্ষ্য নেয় আদালত। আজ আদালতে আসামি রাফি ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এসআই সোহেল রানা বলেন, আদালতের এ রায়ে সবাই সন্তুষ্ট। শিক্ষার্থীদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা হরহামেশাই গণমাধ্যমে দেখা যায়। এ রায় প্রমাণ করেছে যে, দেশে আইনের শাসন বিদ্যমান আছে।

এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য এ রায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। উচ্চ আদালতও এ রায় বহাল রাখবে বলে সবাই প্রত্যাশা করছে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা