সারাদেশ

সিলেটজুড়ে চলছে ৪৮ ঘণ্টার অটোরিকশা ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটজুড়ে ৫ দফা দাবিতে সিএনজি অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে।

দাবিগুলো হচ্ছে, গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল, ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মটরবাইক, মিশুক ও প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ ইত্যাদি।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭) ও সিলেট জেলা অটোরিকশা/অটোটেম্পু শ্রমিক জোটের (২০৯৭) ডাকে এই ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।

রোববার দুপুর ২টায় সিলেটের বিশ্বনাথ বাজারে সিএনজি চালিত অটোরিকশা কার্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দিয়েছেন দুই সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। এই ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো মানা না হলে ২৩ ডিসেম্বর সিলেটের সকল মহাসড়কে অবস্থান কর্মসূচি পালনেরও হুমকি দিয়েছেন তারা।

এদিকে, সিএনজি অটোরিকশার ধর্মঘটের ফলে নগরীসহ সিলেটের বিভিন্ন সড়কে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ। সিলেটে অফিসগামী বেশিরভাগ চাকরিজীবীদের যাতায়াতের অবলম্বন সিএনজি অটোরিকশা।

কিন্তু ধর্মঘটের কারণে সকাল থেকেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ী-চাকরিজীবীসহ সর্বস্তরের নাগরিকদের।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা