সারাদেশ

ধারের ৫শ টাকা দেয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বশির মীর (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃত বশির উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মৃত খোরশেদ মীর এর ছেলে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় ধর্ষণের শিকার ওই তরুণী নিজে বাদী হয়ে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই রাতেই আসামিকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, অনেক পূর্বে ধর্ষণের শিকার তরুণীর কাছ থেকে বশির মীর ৫০০ টাকা ধার নেয়। তারই সূত্র ধরে গত ১০ অক্টোবর রাত্র ৯টায় পুকুর পাড়ে পানি আনতে গেলে ধারের টাকা দেয়ার কথা বলে তাদের বসত ঘরের বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত মেলামেশা করতে থাকে। এখন তাকে বিয়ে করতে অস্বীকার করায় ওই তরুণী থানায় মামলা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ধর্ষক বশিরকে পুলিশ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই গ্রেফতার করতে সক্ষম হয়। আজ (শুক্রবার) আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা