সারাদেশ

পাবনায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা জেলার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-পাথরঘটা সড়কের রাঙ্গালিয়া লিঙ্ক রোডে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার ( ১৮ ডিসেম্বর) দুপুরে দেড়টার দিকে এ মর্মান্তিক এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। তাদের গ্রামের বাড়ি চর ভাঙ্গুরা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ভাঙ্গুরা থানার ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীবাহী একটি অটোভ্যানকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন ভ্যানচালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘাতক ট্রাকটি সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। আর অটোভ্যানের ৩ যাত্রী চর ভাঙ্গুরা থেকে দাওয়াত খেতে একই উপজেলার হাটগ্রাম যাচ্ছিলেন। রাঙ্গালিয়া লিঙ্ক রোড দিয়ে প্রধান সড়কে উঠার সময় চলন্ত ট্রাকটি তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা