সারাদেশ

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করলো ডাকাত দল

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বাসায় ঢুকে ডাকাতির সময় মনির হোসেন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। এসময় তার স্ত্রী মিলন বেগমকেও কুপিয়ে জখম করা হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিলনকে সকালে উদ্ধার করে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বেলা পৌনে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সদর মডেল থানার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত মনির তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও আন্ধারমানিক গ্রামের আলি আহম্মদ বাসুর ছেলে। পেশায় তিনি ইটভাটার মাটির সর্দার ছিলেন। ১৫ দিন আগে তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পান বলে জানা গেছে। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনির মাটির ব্যবসা করতেন। তিনি বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করতেন। বৃহস্পতিবার এক ইটভাটা মালিক মাটির জন্য তাকে দুই লাখ টাকা দেন। মনিরের নতুন বাসা হওয়ায় বাইরে কলাপসিবল গেট থাকলেও ভেতরে দরজা এখনও লাগানো হয়নি।

শুক্রবার ভোরে মই দিয়ে ডাকাত দল বাসার ছাদে উঠে। ছাদের দরজা না থাকায় তারা বাসায় ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। এক পর্যায়ে মনির ও তার স্ত্রী মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদেরকে আহত অবস্থায় ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় মনিরের ব্যবহৃত মোটরসাইকেল, দুই লাখ টাকা ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাত দল। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে মনির মারা যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন যুগান্তরকে বলেন, ডাকাতরা ঘরে ঢুকে মনিরকে কুপিয়ে হত্যা করেছে। তার স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া যুগান্তরকে বলেন, পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতি করতে এসেই মনিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

গর্ভাবস্থায় হেপাটাইটিস বি, যা জানা জরুরি

হেপাটাইটিস বি ভাইরাসটি মারাত্মক ক্ষতিকর লিভারের জন্য। স্বাভাবিক বা সি-সেকশন ড...

পুরুষের ৫টি অজানা রহস্য জেনে নিন

কথায় বলে নারী রহস্যময়ী। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েনি পুরুষও। আপনার কি মনে...

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ প...

হবিগঞ্জে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় জারি করা ১৪৪...

রেকর্ড গড়ল ইয়ামালের বিরল রুকি কার্ড

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা