সারাদেশ

মাদারীপুরে ট্রাকচাপায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনি উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙ্গাব্রিজের মাঝামাঝি ইসাবেলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহান হাওলাদার ওরফে নিঠুর (১৮) ও আবদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসাবেলা ফিলিং স্টেশনের সামনে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী সোহান হাওলাদার নিঠুর ঘটনাস্থলেই নিহত এবং মারাত্মকভাবে আহত হন আরও দুজন।

গুরুতর আহত দুজনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে জরুরিভাবে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে শেষ রাতে আবদুর রহমান নামে আরও একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা