সারাদেশ

ফুলের শ্রদ্ধা শহীদ বীর সেনাদের

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর পালিত হয়েছে।

কর্মসুচির মধ্যে ছিল বুধবার (১৬ ডিসেম্বর) সুপ্রভাতে ২১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়। এছাড়া শহীদ মিনারে শহীদ বীর সেনাদের ফুলের শ্রদ্ধা প্রদান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, র‌্যালী, দোয়া মাহফিল, তবারক বিতরণ, পুরস্কার বিতরন, বিজয় সংগীত পরিবেশন।

দিবসটি পালনে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান ভিন্ন কর্মসুচি গ্রহণ করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সুপ্রভাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১বার তপোধ্বনির মধ্যে দিবসটির সুচনা শুরু করা হয়। এরপর একের পর এক উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, জাতীয় পাটি ও তার অঙ্গসংগঠন, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা প্রদান করেন।

করোনা মহামারীর কারণে ডিসপ্লে অনুষ্ঠান না হওয়ায় উপজেলা নিবার্হী কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম, উম্মে ছালমা, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এমদাদুল হক বাবলু, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া প্রমুখ।

পরে একযোগে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় বীরমুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ এদিকে বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।


সান নিউজ/আরএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা