সারাদেশ

বিজিবির মিষ্টির বিনিময়ে লাশ দিলো বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র মিষ্টি উপহারের বিনিময়ে লাশ উপহার দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানায় বিজিবি। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটির গুলিতে জাহিদুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুধু তাই নয়, নিহত যুবকের লাশ টেনেহেঁচড়েও নিয়ে যায় বিএসএফ।

বিজিবি জানায়, বুধবার ভোর ৫টার দিকে শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৫ নম্বরের কাছে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারী ৭/৮ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যান। পারাপারকারী দলের সদস্যরা রতনপুর বিএসএফ ক্যাম্পের মাঝামাঝি সীমান্তে পৌঁছালে ভারতের ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। জাহিদুল ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

বিএসএফের ছোড়া গুলিতে ভারতীয় একজন ও বাংলাদেশি আরও একজন গরু পারাপারকারী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সীমান্ত সূত্রগুলো জানিয়েছে। তবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। নিহত বাংলাদেশির লাশ ভারতীয় সীমান্ত অংশে দুপুর পর্যন্ত পড়ে ছিল। দুপুর ১টায় ভারতের মেখলিগঞ্জ থানা-পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

পাটগ্রামের শমসের নগর বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল গণমাধ্যমে সীমান্তে বাংলাদেশি গরু পারাপারকারী নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিবি ৬১ ব্যাটালিয়নের পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্রসহ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পর লাশ ফেরত পাওয়া যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা